বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

আফগানিস্তানে ভূমিকম্প: ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

শুক্রবার সকালে ত্রাণবাহী উড়োজাহাজ আফগানিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ে। ছবি: আইএসপিআর

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ৩১শে আগস্ট রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

ভূমিকম্পে এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার ২০৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া, ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হয়েছে।

খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে। বন্ধুত্বপূর্ণ আফগান জনগণের এই মানবিক বিপর্যয়ে গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান ১১ দশমিক ২২৭ টন ত্রাণসামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশে রওনা হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, পানীয় জল, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডলস এবং ওষুধ। ত্রাণ হস্তান্তর শেষে উড়োজাহাজটি একই দিন দেশে ফিরে আসবে।

উড়োজাহাজটি বাংলাদেশ ত্যাগের আগে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগ জানিয়েছে, বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যেকোনো মানবিক প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহায়তায় অঙ্গীকারবদ্ধ থাকবে।

জে.এস/

বাংলাদেশ সরকার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250