বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

বাচ্চাদের সব দাবি এই সরকার পূরণ করতে পারবে না: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার তরুণদের সব দাবি পূরণ করতে পারবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার (৮ই সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশের কার্যালয়ে হিজড়া সদস্যসহ জুলাই অভ্যুত্থানে আহত যুবাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বয়সে তরুণ জুলাই যোদ্ধাদের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বাচ্চাদের অনেক দাবি আছে, আমি জানি। কিন্তু এ সব দাবি এই সরকার পূরণ করতে পারবে না। এই অল্প সময়ে এটা হবে না। কিন্তু যেটা হতে পারে, আমরা বিবেককে নাড়া দিতে পারি। চুরি কিছুটা বন্ধ করতে পারি। বিদেশে পাচার হওয়া টাকা আমরা কিছু নিয়ে আসতে পারি ফেরত। কিন্তু এই পরিবর্তন ধরে রাখবে কে?’

তিনি সৎ আদর্শবান তরুণ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান, যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবেসে সমস্ত অনিয়ম দুর্নীতি রুখে দিতে পারবে।

উপদেষ্টা বলেন, ‘একাত্তরের পর আমাদের বীরযোদ্ধাদের আমরা শূন্য হাতে গ্রামে ফেরত পাঠিয়েছি। চব্বিশে আমরা চাই আমাদের প্রতিটি ছেলেমেয়ে, কেউ যেন খালি হাতে না ফেরত যায়। লেখাপড়ায়, কাজে, দক্ষতায় তারা যেন বেড়ে ওঠে, এমন সমাজ যেন আমরা গড়তে পারি।’

সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় বলে জানান শারমীন মুরশীদ। তিনি বলেন, ‘আমাদের আসার এক বছর হয়েছে। এই এক বছরে অনেক গভীর শিক্ষা এবং উপলব্ধিতে পৌঁছেছি। সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে, সরকার হলেই, সরকার সব পারে না এবং রাষ্ট্র কখনো একা দেশ গড়ে তুলতে পারে না। একটি দেশ যদি পৃথিবীর বুকে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে সেই দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়।’

এ সময় শারমীন মুরশিদ জানান, গণপরিবহনে নারীদের হয়রানি বন্ধ করতে নারী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে গাড়িচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ইউসেপ বাংলাদেশ জুলাই আন্দোলনে আহত এবং হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেবে। তাদের গাড়ি চালনা, গ্রাফিকস ডিজাইন, বিউটিফিকেশনসহ ৪০টি বিষয়ে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে তা আরও বাড়বে। দেশের আটটি বিভাগীয় শহরে ইউসেপ সেন্টারে গিয়ে জুলাই আন্দোলনে আহত এবং হিজড়া জনগোষ্ঠীর যে কেউ তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ নিতে পারবে।

শারমীন এস মুরশিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের

🕒 প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

🕒 প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250