বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

চোখে অপারেশন লাগবে না সাকিবের, খেলবেন সিলেটপর্বেই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকলীন থেকে চোখের রেটিনার সমস্যায় ভুগছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যা নিয়ে চলমান বিপিএলেও ভুগতে দেখা যায় এই অলরাউন্ডারকে। তাই তো তড়িৎ সিদ্ধান্তে বিপিএলের ম্যাচ রেখেই বিসিবির পক্ষ থেকে সাকিবকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখান থেকে বুধবার (২৪শে জানুয়ারি) রাতেই দেশে ফিরবেন রংপুর রাইডার্সের এই তারকা ক্রিকেটার। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি জানিয়েছেন, রাতেই দেশে ফিরছেন সাকিব। এরপর যোগ দেবেন সিলেট পর্বে। এই মুহূর্তে অপারেশনের প্রয়োজন পড়ছে না তার। সাকিব আপাতত নন-সার্জিক্যাল কাজগুলো চালিয়ে যাবেন।

বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডনে গিয়েছিলেন সাকিব। সে সময় তেমন কোনো সমস্যার কথা জানা যায়নি। গত ১৮ই জানুয়ারি রাতে দেশে ফিরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেও ২০শে জানুয়ারি খেলেছেন সাকিব। কিন্তু সেই ম্যাচের পর তিনি আবারও চোখের সমস্যায় পড়েন। ফলে বিপিএলের চেয়ে সাকিবের এই সমস্যার সমাধান জরুরি বলে জানান বিসিবির চিকিৎসক।

এমনকি দেবাশীষ চোধুরি জানিয়েছিলেন যে— ধারণার চেয়ে আরও বেশি সময় লাগবে। যে কারণে অন্তত ৩-৪ ম্যাচ সাকিবকে পাবে না রংপুর। খেলার চেয়ে তার চোখের সমাধানই এখন গুরুত্বপূর্ণ। সিলেট পর্বে খেলবে কি না, এটা বলছি পারছি না।

উল্লেখ্য, চিকিৎসাশাস্ত্রের বক্তব্য— কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ প্রভাব ফেলতে পারে চোখের ওপর। এমনকি এভাবে হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যার ফলে বাধা আসে স্বাভাবিক দৃষ্টিশক্তিতে। সাকিবও আপাতত সেই সমস্যায় ভুগছেন!

আরও পড়ুন: বিসিবির টাকায় সিঙ্গাপুর গেলেন সাকিব

এদিকে, মঙ্গলবার (২৩শে জানুয়ারি) দশম বিপিএলে ঢাকাপর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলো উড়াল দেবে সিলেটে। সেই পর্বে আগামী ২৬শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ রয়েছে ১২টি। সেখানকার খেলা শেষ হলে আবার বিপিএল গড়াবে ঢাকায়।

এসকে/ 

সাকিব আল হাসান বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250