শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

‘মিথিলার ফিরে আসা’ নাটকে নামভূমিকায় মিহি, সঙ্গে শিশির ও সাব্বির

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করে রাসেল আর মিথিলা। বিয়ের পর মিথিলা বুঝতে পারে, রাসেল নেশায় আক্রান্ত। চেষ্টা করেও যখন রাসেলকে নেশা থেকে ফেরাতে পারে না মিথিলা, একসময় বাধ্য হয় রাসেলকে তালাক দিতে। এই দুঃসময়ে মিথিলার পাশে দাঁড়ায় আবির। এমন গল্পে তৈরি হয়েছে নাটক ‘মিথিলার ফিরে আসা’। নাটকটি রচনা করেছেন কামরুল হুদা, নির্মাণ করেছেন কামরুল হাসান সুজন।

মিথিলার ফিরে আসা নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ, আবির চরিত্রে দেখা যাবে সাব্বির আহমেদকে।

মিহি বলেন, ‘আমি নাটকটির নামভূমিকায় অভিনয় করেছি, তাই চরিত্রটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। এর গল্পটা সুন্দর। আমার সহশিল্পীরাও চেষ্টা করেছেন তাদের চরিত্রগুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে।’

সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের সমাজে নেশার কারণে অনেক যুবক তাদের জীবন নষ্ট করে ফেলে। তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যেই এই গল্প নিয়ে নাটক নির্মাণ করা। পরিচালক চেষ্টা করেছেন গল্পটা ঠিকঠাক মতো তুলে ধরতে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

নির্মাতা জানিয়েছেন শিগগির একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে মিথিলার ফিরে আসা নাটকটি।

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250