বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২০শে নভেম্বর) ভোর রাতে মাদারীপুরের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তাকে আটক করা হয়।

জানা যায়, গত ৪ঠা অক্টোবর ঘিওর উপজেলার একটি গানের অনুষ্ঠানে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। ওই অনুষ্ঠানে আবুল সরকার ইসলামের আসমানি গ্রন্থ ও আল্লার সৃষ্টিকর্ম সম্পর্কে এমন সব মন্তব্য করেন, যা উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়। 

তার বক্তব্যে তিনি দাবি করেন, আল্লাহর সৃষ্টি ব্যাখ্যায় ‘আগা-মাথা মেলে না’ এবং আয়াতের তর্জমা করতে গিয়েও বিভিন্ন বিভ্রান্তিকর ব্যাখ্যা দেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিরা অভিযোগ করেন, আবুল সরকার নিয়মিত কোরআনের আয়াত ভুল পড়েন এবং ইচ্ছেমতো ব্যাখ্যা করে নিজের গানের মাধ্যমে ভক্তদের ভুল পথে পরিচালিত করেন। তারা আরও দাবি করেন, আবুল সরকার নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে ধর্মীয় বিভ্রান্তি ছড়াচ্ছেন।

মানববন্ধনে শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলার আমির শাহ সাঈদ নূর, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ফিরোজ, মুজিবুর রহমান, ইলিয়াস আহমদ, আব্দুল করিম কাসেমী, আশিকুল ইসলাম ছানোয়ার, মামুনুর রশীদ, জালালুদ্দিন রুমিসহ জেলার গণ্যমান্য আলেমেরা।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় আবুল সরকারকে গ্রেপ্তারের দাবি ওঠে। অবশেষে ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘ইসলাম অবমাননার অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে বিকেল ৪টায় আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠান।’

আবুল সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250