মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই পেরুর লিমাতে পর্দা উঠেছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

রোববার (২৪শে নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছিল দুই দল। এই ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা।

ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল, বিপরিতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতে ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জিতে দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেরাটা দিতে পারেনি সেলেসাওরা।

এদিকে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আগামীকাল (সোমবার) শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এর আগে একই ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচে ইকুয়েডরকে ৭-১ গোলে হারায় আর্জেন্টিনা। আবার কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে।

ওআ/কেবি

আর্জেন্টিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250