বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে একটি হাফেজি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত শিশুটি। বেশ কয়েক দিন ধরে তার শারীরিক কিছু সমস্যা হওয়ায় অভিভাবকেরা ভেবেছিলেন পাইলসজনিত সমস্যা। কিন্তু চিকিৎসকের কাছে নেওয়ার পরই আতঙ্ক, অসহায়ত্ব আর ক্ষোভ গ্রাস করে তাদের। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, এটি পাইলস নয়, শিশুটির সঙ্গে দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মাদ্রাসার শিক্ষক আজিজ উল্লাহ (২০) তাকে ধর্ষণ করেছেন। আর এ কাজে মাদ্রাসার তিন শিক্ষার্থী সহযোগিতা করেছে বলেও সে অভিযোগ করে।

অভিযোগ রয়েছে, শুরুতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত শনিবার অভিযুক্ত শিক্ষক আজিজ উল্লাহকে আটক করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি জানার পর অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আজিজ উল্লাহকে আটক করা হয়েছে। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের থানায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা হলে এই ঘটনায় আজিজ উল্লাহকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

চট্টগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250