সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প

ঢাকাসহ ৫ বিভাগে বাড়বে গরমের দাপট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে সূর্যের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এর পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা বাড়তে পারে গরম। এমনটাই আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, শুক্রবার থেকে তাপপ্রবাহের পরিধি আরও বিস্তারের আভাস রয়েছে। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জেলা এবং দেশের অন্যত্র দু-এক জায়গায় নতুন করে তাপপ্রবাহ সক্রিয় হতে পারে।

আজ শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলের তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এ ছাড়া নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত রোদে সরাসরি অবস্থান না করাই ভালো। এই সময়ে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তীব্র গরমের এই সময়ে নাগরিকদের ছায়াযুক্ত স্থানে থাকা এবং প্রচুর পানি ও তরল খাবার গ্রহণেরও পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্যমতে, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। যা সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাময়িক স্বস্তি বয়ে আনতে পারে।

জে.এস/

তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250