শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

লোকসুরে চর্যাগান : চর্যার কবিগণ ছিলেন উচ্চমার্গীয় ভাবসাধক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

রবিউল হক

চর্যাপদ শুধু বাংলা সাহিত্যে আদি নিদর্শন নয়, এটি বর্তমান বাউল সাধকদের নিকট আদি ভাবসম্পদ হিসেবে গণ্য। চর্যার কবিগণ ছিলেন একাধারে আচার্য, পণ্ডিত, ভিক্ষু, শিক্ষা ও সমাজ সংস্কারক, ধর্মগুরু এবং উচ্চমার্গীয় ভাবসাধক। আর তাইতো, চর্যাপদ এতো প্রাচীন হবার পরও বর্তমান ভাবসাধকগণের নিকট এক পবিত্র সাধনামার্গ হিসেবে বিবেচ্য। আধুনিক বাংলায় যে ভাবার্থ পাওয়া যায় তার সাথে বর্তমান সাধুগুরুরা নিজের চিন্তাভাবনার খুব চমৎকার মিল খুঁজে পান। তাই নিজেদের ভাবনার সাথে যে সুর খেলা করে সেই সুরেই চর্যার গানগুলো গেয়ে থাকেন। যদিও চর্যার পদগুলোয় বিভিন্ন রাগ-রাগিনীর উল্লেখ করা আছে, কিন্তু অধিকাংশ রাগ-রাগিনীর বর্তমানে কোনও অস্তিত্ব নেই।

চর্যাপদের বিভিন্ন গানে পদকর্তাগণ পটমঞ্জুরী, বঙ্গাল, কামোদ, দেশাখ, ভৈরবী, মল্লারী, গুঞ্জরী, রামক্রী ও বরাড়ী প্রভৃতি রাগের ব্যবহার করেছেন। এর মধ্যে ভৈরবী, দেশাখ রাগ ছাড়া বাকি রাগ-রাগিনীগুলোর ব্যবহার এখন আর হয় না বললে চলে। চর্যাগীতি ছিল ত্রিধাতুক প্রবন্ধগীতি যাতে উদগ্রাহ, ধ্রুব ও আভোগের ব্যবহার ছিল। এছাড়া চর্যাপদ একাধিক চরণযুক্ত, অন্তমিলযুক্ত ও গীতিধর্মী ছিল। তবে চর্যাপদে রাগ-রাগিনীর উল্লেখ থাকলেও কোনও স্বরলিপি ছিল না বা কিভাবে গাইতে হবে তার কোনও নির্দেশনা নেই।

আরও পড়ুন : চর্যাপদ পুনর্জাগরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভাবসাধকেরা

আবার পদকর্তাদের রচনায় একাধিক জায়গায় লোকরাদ্যের উল্লেখ থাকায় বোঝা যায় তারাও বর্তমান ভাবসাধকদের মতোই ভাব সাধনায় মগ্ন থাকতেন। তারাও নিশ্চয় সহজ-সরল সুরে সাধনা সংগীতের বাণী ও সুর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। আর তাই বর্তমানে পাহাড়পুর ও দেশের অন্যান্য অঞ্চলের বাউল সাধকগণ সহজ-সরল মাটির সুরে চর্যাপদ গেয়ে চলেছেন।

তাদের ভাষ্যমতে, চর্যাপদ তো তখনকার সাধকদের সাধনার সংগীত ছিল আর বাংলা ভাবার্থ থেকে সহজেই অনুমান করা যায় এটা বাউল সাধকদের গান। মোটকথা চর্যার বাণী যদি সহজ-সরল মাটির সুরে, চর্যার এই উৎসভূমির সুরে পরিবেশন করে এর ভাব বাণী সকল মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়, তাহলে তো কোনও সমস্যা হবার কথা নয়। আমাদের আদি সাংস্কৃতিক ঐতিহ্য শুধু একটি মহলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নদীর গতিময়তার মতোই তার আপন গতিপথ বেছে নিবে আর এদেশের আদি ভাবসম্পদ দেশজ সুরে, লোকজ সুরে চর্যার চর্চা চালিয়ে যাবে এটাই স্বাভাবিক বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। 

রবিউল হক, লোক গবেষক ও শিল্পী

আই.কে.জে/

লোকসুরে চর্যাগান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250