শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

প্রকৃতির রঙে বসন্ত বরণ: যেমন হবে সাজ পোশাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আর কিছুদিন পরেই কবিগুরুর এই গানে বসন্তকে বরণ করে নেওয়ার দিন।

কনকনে শীতের আমেজ কেটে গিয়ে গাছে গাছে নতুন ফুল-পাতার আগমন, রাঙা সকাল, বাতাসে আমের মুকুলের ঘ্রাণ জানান দিচ্ছে- বসন্ত এসে গেছে। কৃষ্ণচূড়া, শিমুল, পলাশের গাছগুলো ডালপালা মেলে ফুল ফোটানোর প্রস্তুতি নিচ্ছে। চারদিকে যেন উৎসবের আমেজ। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সবাই সেজে উঠতে চান প্রকৃতির রঙে। চলুন জেনে নিই বসন্তের প্রথম দিনটিতে কেমন পোশাকে কীভাবে সাজবেন -

পোশাকে প্রকৃতির রং


বসন্ত বরণ মানেই বর্ণিল পোশাক। ফ্যাশন হাউজগুলোর বসন্তের আয়োজনে মূলত রঙিন কাপড়ে ফুলেল নকশা বেশি দেখা যায়। এই দিনটিতে নারীদের বেশিরভাগই শাড়ি বেছে নেন। তবে সালোয়ার কামিজ, কুর্তা, স্কার্ট-টপস অথবা পাশ্চাত্য ঘরানার পোশাকও মানিয়ে যায় বসন্তের আবহের সঙ্গে। শাড়ি পরলে ব্লাউজে আনতে পারেন নতুনত্ব।

ফাল্গুনের প্রথম দিনটিতে চারিদিক প্রকৃতির রংগুলোতে সেজে উঠে। নতুন পাতার কচি সবুজ রং কিংবা গাঁদা ফুলের হলুদ-কমলা রং- বসন্ত বরণের সাজে প্রকৃতির এই রংগুলোতেই সেজে উঠতে পছন্দ করে সবাই। এ ছাড়া বসন্তের চিরায়ত রং বাসন্তী তো আছেই। তবে এখন বসন্তের পোশাকে লাল, কমলা, সবুজসহ অনেক রং দেখা যায়। সাদার ওপরেও বিভিন্ন রঙের নকশা করা কাপড় জড়িয়ে নিতে পারেন গায়ে। যে রঙেরই হোক না কেন, বসন্তে ফুলেল নকশা দারুণ মানিয়ে যায়।  

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে দামি বিয়ের পোশাক

ফ্যাশন হাউজ 'খুঁত' এর ডিজাইনার ঊর্মিলা শুক্লা বলেন, 'আমরা এবার হলুদের পাশাপাশি সবুজ, গোলাপি, নীল সব ধরনের রংকেই প্রাধান্য দিয়েছি। এ সময় প্রকৃতি যেহেতু নানা রঙে সেজে উঠে, তাই রঙিন সবকিছুকেই আমরা প্রাধান্য দিয়েছি। সবুজের নানা শেড যেমন গাঢ় সবুজ, টিয়া সবুজ, কচি পাতার রং এ ধরনের রং নিয়েও কাজ করেছি আমরা।'

ফ্যাশন হাউজ 'অরাম' এর স্বত্বাধিকারী নিশাত আনজুম জানালেন, এবার বসন্ত উপলক্ষে মসলিনের ওপর ব্লক প্রিন্টের কিছু শাড়ি এনেছেন তারা। হলুদ, কমলা, ম্যাজেন্টা মসলিনের ওপর গাঁদা ফুলের ব্লক ছাপের এই শাড়ির সিরিজের নাম 'গ্যান্দা ফুল'।

বসন্তের প্রথম দিন যেই পোশাকই বেছে নেন না কেন, স্বাছন্দ্য ও আরামের বিষয়টি মাথায় রাখতে হবে এবং পোশাকে থাকতে হবে ফাল্গুনের আমেজ। যেহেতু ফাল্গুনের প্রথম দিনেও শীতের কিছুটা রেশ রয়ে যায় তাই এই বিষয়টিও বিবেচনা করা উচিত।

অনুষঙ্গ

ফুল ছাড়া বসন্তের সাজ যেন অপূর্ণই থেকে যায়। বসন্ত মানেই গাছে গাছে নতুন কচি পাতা আর নানা রঙের ফুল। এই ফুলই বাঙালি নারীদের উৎসবের সবচেয়ে প্রিয় অনুষঙ্গ। পোশাকের সঙ্গে মিলিয়ে তাজা ফুলের গয়না পরতে পারেন। আর চুলের সাজে ফুলের ব্যবহার তো সবসময়ই অনবদ্য। মেসি বান, ফুলেল বেণি, সফট কার্ল, খোঁপা ইত্যাদি নানা স্টাইল থেকে নিজের সাজ, স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই চুলের স্টাইল বেছে নিয়ে এর সঙ্গে যোগ করতে পারেন ফুল। এ ছাড়া খোলা চুলেও কানের একপাশে গুঁজে দিতে পারেন ফুল। আজকাল ফুলের দোকানে নানা রকম ফুল দিয়ে বানানো চমৎকার হেডব্যান্ড পাওয়া যায়। চাইলে সেগুলোও পরতে পারেন।

বসন্তের সাজ

সাজের ক্ষেত্রে সেদিনের আবহাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। পোশাক যেহেতু রঙিন হবে, সাজে নো মেকআপ লুক করতে পারেন। মেকআপ শুরুর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে প্রাইমার লাগিয়ে নিতে হবে অবশ্যই। সেটিং স্প্রে ব্যবহার করতেও ভুলবেন না। তাহলে সারাদিন মেকআপ ঠিকঠাক থাকবে। চোখে হালকা রঙের আইশ্যাডো, মাসকারা, লিপস্টিকে ন্যুড রং ব্যবহার করতে পারেন আর গালে হালকা রঙের ব্লাশ ছোঁয়াতে পারেন। সবশেষে কপালে পরুন টিপ। আর সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না যেন।

এস/ আই.কে.জে/ 

বসন্ত বরণ সাজ পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250