সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

ঈদ রেসিপি: মজাদার শাহি টুকরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আসছে পবিত্র ঈদুল আজহা। এসময় মুখরোচক বিভিন্ন খাবার তৈরি হয় বাসায়। এর মধ্যে এবার মজাদার আইটেমের মধ্যে রাখতে পারেন শাহি টুকরা। এর স্বাদ অতুলনীয়। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। মজাদার এই শাহী টুকরা তৈরি করা খুবই সহজ। জেনে নিন রেসিপি-

আরো পড়ুন : ছোলার শুধু উপকারিতা নয়, রয়েছে কিছু অপকারিতাও

উপকরণ

দুধ ১ লিটার, জাফরান আধা চা-চামচ, গুঁড়া দুধ আধা কাপ, ডাবল ক্রিম ২৫০ গ্রাম, চিনি স্বাদমতো, পাউরুটি ১ প্যাকেট, ঘি আধা কাপ, বাদাম ১ টেবিল চামচ, কিশমিশ এক মুঠ।

প্রণালি

২ চা-চামচ দুধে জাফরান ভিজিয়ে রাখুন। এবার বাকি দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। তাতে গুঁড়া দুধ মিশিয়ে নিন। এরপর এতে ডাবল ক্রিম মেশান। এবার জাফরান ভেজানো দুধটুকু দিয়ে নাড়ুন। বাদামি রং ধারণ করলে তাতে চিনি মিশিয়ে নিন। এবার পাউরুটিগুলোর চারপাশ কেটে নিন। সাদা অংশগুলো ঘিয়ে ভেজে নিন। মচমচে হয়ে এলে সেগুলো একটি পরিবেশন পাত্রে সাজিয়ে নিন। রুটিগুলোর মাঝখানে কিছুটা বাদাম দিন। এবার কুসুম গরম দুধের মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন। ওপরে বাকি বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। সময়ের সঙ্গে সঙ্গে শাহি টুকরার স্বাদও বাড়তে থাকে।

এস/  আই.কে.জে

রেসিপি শাহি টুকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250