শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

ইনারিতুর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও কেন পিছিয়ে আসেন ফাহাদ ফাসিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মালয়ালম সিনেমার অন্যতম সেরা অভিনেতা ফাহাদ ফাসিল। তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘কুম্বালাঙ্গি নাইটস’, ‘সুপার ডিলাক্স’, ‘মালিক’, ‘ট্রান্স’, ‘পুষ্পা’, ‘আভেশাম’—ফাহাদ ফাসিলের আলোচিত সিনেমার সংখ্যা অনেক। প্রতিটি সিনেমায় বিচিত্র সব চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।

কিন্তু জানেন কি, একসময় হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল? তা-ও অস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর কাছ থেকে!

‘আমোরেস পেররোস’, ‘বাবেল’, ‘বার্ডম্যান’, ‘দ্য রেভেন্যান্ট’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা ইনারিতুর পরিচালনায় কাজ করার ইচ্ছা পূরণ হয়নি ফাহাদ ফাসিলের। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল। কিউ স্টুডিওকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন সে ঘটনা।

ফাহাদ ফাসিল বলেন, ‘উনি (ইনারিতু) আমাকে প্রত্যাখ্যান করেননি। আসল সমস্যা হয়েছিল আমার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। আমাকে বলা হয়েছিল, আমেরিকায় গিয়ে তিন-চার মাস থাকতে হবে, যাতে উচ্চারণ নিখুঁত হয়। কিন্তু সেখানে থাকার খরচ তারা দিতে রাজি হননি। তাই পিছিয়ে আসি। না হলে দৌড়ে চলে যেতাম।’

ফাহাদ ফাসিল বলেন, ‘ভিডিওকলে ইনারিতুর সঙ্গে কথা হয়েছিল। সম্ভবত সেই কথোপকথনেই উনি বুঝে গিয়েছিলেন, আমার অ্যাকসেন্ট তার লেখা চরিত্রের মতো নয়। এমন অনেক সিনেমা আমি হারিয়েছি। কিন্তু আমার জীবনের আসল ম্যাজিক ঘটেছে মালয়ালম সিনেমাতেই। তাই ভবিষ্যতেও যদি কোনো বড় ম্যাজিক আসে, আমি চাইব, সেটা মালয়ালম সিনেমার হাত ধরেই আসুক। মালয়ালম সিনেমাই আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুক।’

২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর এ বছর এখন পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে ফাহাদ ফাসিলের। ‘মারিসান’ নামের সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছিল গত ২৫শে জুলাই। সিনেমাটি এবার আসছে ওটিটিতে। ২২শে আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে মারিসান। আর ২৯শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘অদুম কুঠিরা ছাদুম কুঠিরা’।

জে.এস/

ফাহাদ ফাসিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250