শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

শেখ হাসিনাকে উসকে দিয়েছে ভারত: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট জাহেদ উর রহমান বলেছেন, ‘ভারত এখনো একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সঙ্গে কীভাবে সম্পর্ক গড়তে হয়, তা পুরোপুরি শিখতে পারেনি। বরং তারা চায় এই সাবকন্টিনেন্টে সবাই তার কলোনি হয়ে থাকুক। আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল—ভারতেই বিশ্বকাপ খেলতে যেতে হবে, কোনো বিকল্প ভেন্যু দেওয়া হবে না। আইসিসির অবস্থান ছিল, বাংলাদেশ রাজি না হলে তাদের জায়গায় অন্য দল, সম্ভবত স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।’

নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ‘আমি ধারণা করি বাংলাদেশ শেষ পর্যন্ত রাজি হবে না।’ 

তিনি আরো বলেন, ‘বিষয়টি কেবল ক্রিকেট বা বিশ্বকাপে অংশ নেওয়ার প্রশ্ন নয়; এটি মূলত বাংলাদেশ-ভারত সম্পর্কের গভীর সংকট এবং সেই সম্পর্কের পুনর্বিন্যাসের বিষয়।’

জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের উচিত ছিল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস করা, নতুন সরকারের সঙ্গে কাজ করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। কিন্তু তার বদলে ভারত ভিসা বন্ধ, আগ্রাসী বক্তব্য ও নানা চাপমূলক পদক্ষেপ নিয়েছে। এমনকি শেখ হাসিনাকেও উসকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে।’

তিনি আরো বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের এই পুনর্বিন্যাসকে সার্জারির সঙ্গে তুলনা করা যায়। সার্জারির পর কিছুদিন কষ্ট হয়, কিন্তু শেষ পর্যন্ত তা আরোগ্য বয়ে আনে। এই সময়টা বাংলাদেশকে কিছুটা কষ্ট সহ্য করতে হতে পারে। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার শক্ত থাকলে এবং জনগণ যদি সরকারকে সমর্থন করে তবে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।’

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250