মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আবারও মঞ্চ মাতাতে ঢাকা আসছেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আগামী ২৯শে নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে আতিফের গাওয়া ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে এই কনসার্ট আয়োজনের কথা জানায়। পরে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ঢাকায় আতিফের গাওয়ার বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি।

এর আগেও কয়েকবার ঢাকা এসেছেন আতিফ। গত এপ্রিলে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মঞ্চ মাতিয়ে যান তিনি। ৭ মাসের মধ্যে আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন এই গায়ক।

আরো পড়ুন : ট্রল করে আমার রিজিক কেড়ে নিলেন : শাহরিয়ার জয়

আগামী ২৯শে নভেম্বর বিকেল ৫টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টার দিকে। কবে থেকে এই কনসার্টের টিকিট পাওয়া যাবে, তা এখনও জানায়নি আয়োজক প্রতিষ্ঠান।

‘আদাত’, ‘ও লামহে ও বাতে’, ‘তেরে বিন’- এর মতো জনপ্রিয় কিছু গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন আতিফ আসলাম। 

২০০২ সালে পাকিস্তানে বন্ধুদের নিয়ে ‘জাল’ নামে একটি ব্যান্ড করেছিলেন আতিফ, সেই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘জাল পরি’ প্রকাশের পর রাতারাতি পরিচিতি পান তিনি। অ্যালবামের ‘ভিগি ইয়াদিন’, ‘মাহি ভে’, ‘আখন সে’ ও ‘জাল পরি’ গানগুলো পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচিত হয়।

তবে ক্যারিয়ারের বেশির ভাগ গানই বলিউডের করেছেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সঙ্কটের মধ্যে তাকেসহ একাধিক পাকিস্তানি শিল্পীকে কয়েকবার বলিউড থেকে বহিষ্কারও করা হয়েছে।

এস/কেবি  

আতিফ আসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

প্রেমিকার সঙ্গে দেখা করাই কাল হয় মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

ফিলিস্তিন ইস্যু পেছনে ফেলে যেভাবে গড়ে ওঠে ভারত-ইসরায়েল সখ্য

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন পরিস্থিতিতে রাখাইনের ভবিষ্যৎ কি?

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250