মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এখন হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠাতে ও পেতে পারবেন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার ‘হোয়াটসঅ্যাপ পে’ যুক্ত হয়েছে। যা গত ২ বছরের ধরে ভারতের ১০০ মিলিয়ন ব্যবহারকারীর জন্য প্রাথমিকভাবে চালু করা হয়েছিল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিষেবা ব্যবহারে বিধিনিষেধের সীমাবদ্ধতাগুলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) তুলে নিয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘হোয়াটসঅ্যাপ পে’ এখন থেকে ইউপিআই পরিষেবা প্রদান করবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি টাকা আদান-প্রদান করতে পারবে। ‘হোয়াটসঅ্যাপ পে’ লেনদেন স্ট্রিমলাইন করবে। যার কারণে আদান-প্রদানের জন্য এই অ্যাপ থেকে বের হতে হবে না। 

হোয়াটসঅ্যাপ পে যেভাবে ব্যবহার করবেন-

আরো পড়ুন : অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোনে ফিশিং অ্যাটাক বেশি, সতর্ক হবেন যেভাবে

অ্যাকাউন্ট সেটআপ

‘হোয়াটসঅ্যাপ পে’ ব্যবহার করার জন্য আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে ‘হোয়াটসঅ্যাপ পে’ সেটআপ করতে হলে ইউপিআই  আইডি যুক্ত করতে হয়। এটি সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে। এরপর ‘হোয়াটসঅ্যাপ পে’ চালু করতে ফোন নম্বরের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে।

পেমেন্ট পাঠানো

আপনি যেকোনো কন্টাক্টকে পেমেন্ট পাঠাতে পারেন যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন এবং ‘হোয়াটসঅ্যাপ পে’ সেটআপ করেছেন। প্রথমে চ্যাট উইন্ডোতে গিয়ে পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে। পেমেন্ট পাঠানোর জন্য আপনি ইউপিআই পিন ব্যবহার করবেন যা আপনি ব্যাংক অ্যাকাউন্টের জন্য সেট করেছিলেন।

পেমেন্ট গ্রহণ

যিনি পেমেন্ট গ্রহণ করবেন, তাকে ‘হোয়াটসঅ্যাপ পে’ অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। একবার পেমেন্ট গ্রহণের পর টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

নিরাপত্তা

‘হোয়াটসঅ্যাপ পে’ নিরাপত্তার জন্য ‘ইউপিআই পিন’ ব্যবহার করে। এটি এক ধরনের পিন কোড যা শুধু ব্যবহারকারী জানেন তাই এটি সুরক্ষিত থাকে। আবার এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়, যার মাধ্যমে আপনি যেভাবে আপনার মেসেজ পাঠান, তেমনি আপনার পেমেন্টও সুরক্ষিত থাকে।

এস/কেবি

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250