বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৩শে সেপ্টেম্বর) আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনে এই ই-রিটার্ন সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজা।
 
নতুন এই সার্ভিস সেন্টারটি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে সহায়তা দেবে বলে জানিয়েছে এনবিআর কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে।
 
ই-রিটার্ন সিস্টেম উদ্বোধন করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সমস্ত লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনে রূপান্তরের ক্ষেত্রে এই ই-রিটার্ন সিস্টেমের উন্নয়ন ও সার্ভিস সেন্টার পরিচালনায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানান এনবিআর চেয়ারম্যান।
 
মিশেল ক্রেজা জাতীয় রাজস্ব বোর্ডকে ই-রিটার্ন সিস্টেমের সফল বাস্তবায়ন ও এই সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান ও ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার কথা ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আই.কে.জে/

ই-রিটার্ন সার্ভিস সেন্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250