মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

‘পকেট সাইজ’ এআই ডিভাইস আনছে ওপেনএআই, স্মার্টফোনের দিন কি শেষ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবার প্রযুক্তি জগতে বিপ্লব ঘটাতে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি অ্যাপলের আইফোন ও এয়ারপডের সংযোজক প্রতিষ্ঠান লাক্সশেয়ারের (Luxshare) সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ওপেনএআইয়ের নতুন একটি ডিভাইস উৎপাদনের দায়িত্ব নেবে লাক্সশেয়ার। এ তথ্য জানিয়েছে আমেরিকার  সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এটি পকেট আকারের, কনটেক্সট-অ্যাওয়ার (প্রসঙ্গ বুঝে কাজ করতে সক্ষম) ডিভাইস, যা সরাসরি ওপেনএআইয়ের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সঙ্গে কাজ করবে।

এই ডিভাইসের মাধ্যমে ওপেনএআই স্মার্টফোন বা ঐতিহ্যবাহী কম্পিউটারের ওপর নির্ভরতা ছাড়াই মানুষের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা পৌঁছে দিতে চায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য, এই নতুন ধরনের এআই ডিভাইস দিয়ে অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

শুধু লাক্সশেয়ার নয়, ওপেনএআই আরও এক চীনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোয়েরটেকের (Goertek) সঙ্গেও যোগাযোগ করেছে। গোয়েরটেক মূলত অ্যাপলের এয়ারপড, হোমপড ও অ্যাপল ওয়াচের বিভিন্ন উপাদান তৈরি করে। ওপেনএআই চাইছে, গোয়েরটেক যেন তাদের ডিভাইসে স্পিকার মডিউলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে।

এই প্রকল্পকে ওপেনএআইয়ের সবচেয়ে বড় ও সাহসী উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এটি তাদের প্রথম নির্দিষ্ট হার্ডওয়্যার বানানোর প্রচেষ্টা, যেখানে আগের মতো স্মার্টফোন বা পিসির ওপর নির্ভর করতে হচ্ছে না।

এ ছাড়া কয়েক মাস আগেই আইফোনের প্রখ্যাত ডিজাইনার জনি আইভের হার্ডওয়্যার স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’কে ৬৫০ কোটি ডলারে কিনে নেয় ওপেনএআই। সেই সময় জানানো হয়েছিল, জনি আইভ ও তার সাবেক অ্যাপল ডিজাইন দল ওপেনএআইতে যোগ দিয়ে নতুন প্রজন্মের এআইভিত্তিক কনজ্যুমার হার্ডওয়্যার তৈরি করবেন।

বর্তমানে জনি আইভ এই প্রকল্পের সৃজনশীল নেতৃত্বের দায়িত্বে রয়েছেন। তার অধীনেই ওপেনএআই প্রথম ডিভাইসটি ২০২৬ সালে বাজারে আনার পরিকল্পনা করছে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিশ্বাস করেন, তারা এআই ডিভাইসটির ১০ কোটির বেশি ইউনিট বিক্রি করতে পারবেন।

জে.এস/

ওপেনএআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250