শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ভারত সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে ভারতে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) রাতে ভারতে পৌঁছান তিনি।

বাংলাদেশের নতুন সরকারের শপথ নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাছান মাহমুদের এটিই প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।

সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, উভয় দেশ তাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের প্রতি যে উচ্চতর গুরুত্ব এবং অগ্রাধিকার দেয় হাছান মাহমুদের সফরটি তারই প্রতিফলন।

সফরকালে ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত করার ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের অগ্রাধিকার নির্ধারণ করবেন। তারা অভিন্ন স্বার্থের উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করবেন বলে বিবৃতিতে জানানো হয়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণের লক্ষ্যে এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার অঙ্গীকারের প্রতিফলন।

সফরকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিত দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়গুলো উঠে আসবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সম্প্রতি বলেছেন, ঢাকা আশা করে যে বৈঠকে দীর্ঘ অমীমাংসিত তিস্তার পানি বণ্টন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও ড. মাহমুদ বৃহস্পতিবার সকালে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের গত দশক’ শীর্ষক একটি বিশেষ বক্তৃতা দেবেন।

আরও পড়ুন: মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া (এফসিসি, সাউথ এশিয়া) আয়োজিত ‘বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশনস টুডে’ বিষয়ে আরেকটি বক্তৃতা দেবেন।

এছাড়াও সফরে তিনি ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিন দিনের সফর শেষে শুক্রবার সকালে কলকাতার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন তিনি।

শুক্রবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরে মন্ত্রীর সম্মানে কলকাতায় ডেপুটি হাই কমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।

এসকে/ 

ভারত পররাষ্ট্রমন্ত্রী সফর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250