শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

আজ ভাগ্য আমাদের পাশে ছিল, বলছেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৬

#

স্বস্তি পাচ্ছেন স্কালোনি। ছবি: এক্স

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের লড়াই শেষে ৩-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ভাগ্যও এদিন আর্জেন্টিনার পাশে ছিল, একই সঙ্গে দলকে আরও উন্নতি করতে হবে।

ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমরা জানতাম, তারা খুবই শারীরিক শক্তিনির্ভর একটি দল। সেই দিক থেকে তারা আমাদের অনেক সমস্যায় ফেলেছে।’

ম্যাচের বেশির ভাগ সময়ই সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় রেখেছিল। ১০ জন নিয়ে খেলেও অতিরিক্ত সময় পর্যন্ত প্রতিরোধ গড়ে তোলে সুইসরা। শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

জয়ের পরও বাস্তববাদী স্কালোনি। তিনি স্বীকার করেন, এই ম্যাচে ভাগ্যের সহায়তাও পেয়েছে তার দল। আর্জেন্টিনা কোচ বলেন, ‘আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল। আমাদের বাস্তববাদী হতে হবে। এখনো অনেক কিছু উন্নত করার আছে।’

সেমিফাইনালে ওঠার কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন স্কালোনি। তবে নকআউট পর্বের পরের চ্যালেঞ্জ নিয়েও সতর্ক তিনি। সেমিফাইনালে বুধবার অপেক্ষা করছে ইংল্যান্ড। স্কালোনি বলেন, ‘এই দলটি ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো একটি অর্জন করেছে। এখন আমাদের দ্রুত পুনরুদ্ধার করতে হবে। কারণ পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250