সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের প্রতিশ্রুতি ব্রিটেনের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে এবং অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব জোরদারে শেখ হাসিনাকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সুনাক বলেন, আপনি একটি ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করায় এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশের আকর্ষণীয় উন্নয়ন লাভের প্রতিফলন ঘটায়-আমি আমাদের দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব আরও জোরদার করতে এবং এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রতি আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের অংশীদারত্ব দু’দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বের শক্তিশালী বন্ধনের এক গভীর ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমি আশা করছি, অধিকার এবং স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক জীবনে সমঝোতার পরিবেশে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে বাইডেনের লেখা চিঠি যে বার্তা দিচ্ছে

তিনি বলেন, এ মূল্যবোধগুলো কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং এগুলো প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিনিয়োগকে আকৃষ্ট করে।

সুনাক বলেন, আমি অভিবাসনের বিষয়ে সহযোগিতাকে আমাদের দ্বিপাক্ষিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছি। আপনি ব্রিটেনে থাকা অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত নেওয়ার জন্য সদয়ভাবে একটি টেকসই ও সুবিন্যস্ত পথকে সমর্থন করেছেন। আমাদের পারস্পরিক সহযোগিতার বৃহত্তর এজেন্ডার অংশ হিসেবে এ ব্যবস্থা চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করছি।

তিনি বলেন, আমাদের দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে এবং বিকাশকে অব্যাহত রাখতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋষি সুনাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250