বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

প্রশ্রয় না দিয়ে খুন, মব সন্ত্রাস থামানোর দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

প্রশ্রয় না দিয়ে দেশে খুন, মব সন্ত্রাস ও ধর্ষণ থামানোর দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবি জানিয়েছে তারা। আজ শনিবার (১২ই জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে এই বিজ্ঞপ্তি পাঠিয়েছেন অধ্যাপক সামিনা লুৎফা।

মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে গত বুধবার (৯ই জুলাই) নৃশংসভাবে হত্যা, চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা নুরু রহমানকে গতকাল শুক্রবার কুপিয়ে জখম করা এবং খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও রগ কেটে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথায় ও কাজে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ গণতান্ত্রিক অধিকার কমিটির। এসব ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানিয়েছে তারা।

গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, এসব কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং একটি সংগঠিত সহিংস রাজনৈতিক সংস্কৃতি। যেখানে ধর্ম, গুজব ও ক্ষমতার দ্বন্দ্ব একত্রে সমাজকে আতঙ্ক, দমন ও নিষ্পেষণের পথে ঠেলে দিচ্ছে। সরকার এগুলো দমনে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিচ্ছে না।

গণতান্ত্রিক অধিকার কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250