বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের *** মানহানির এক মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু

কবিতা : বৃষ্টির সুর -শুভ্রহীম

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বৃষ্টির সুর

--শুভ্রহীম

বৃষ্টির সুর যেন নূপুর ধ্বনি

রুনঝুন রুনঝুন বাজে,

দোলানো চেয়ারে অবসাদ লুকাই

মুগ্ধ নয়নের ভাঁজে।

হাজারো স্মৃতির বেড়া অনন্ত বাসনা ঘেরা,

তবু মন উদাসীন ছুটে চলে –

অবিরাম কোন এক অজানায়।

তোমার হৃদয়ে দেবে কি ঠাঁই 

খেয়ালি বিকেলের এক বর্ষায়।


ফোঁটায় ফোঁটায় বৃষ্টির জল

উচ্ছ্বাস জাগায় প্রাণে,

স্বপ্নরা ভেসে চলে কাগজের নৌকায়

দারুণ অভিমানে।

ভারহীন এই অন্তরে পিছু ডাকে বারেবারে

কোন মায়ার জালে বন্দি জীবন তবু মুক্ত সময়,

তোমার বুকে দেবে কি ঠাঁই-

খেয়ালি বিকেলের এক বর্ষায়।

আরো পড়ুন : বাংলার কৃষক বিদ্রোহের গান

এস/ আই.কে.জে/   

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250