রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

ক্রীড়া সংগঠক আবদুল লতিফ খানকে নিয়ে আসিফের স্মৃতিমাখা পোস্ট

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বরাবরই সামাজিক মাধ্যমে সরব থাকেন। নানা ইস্যুতে সামাজিক মাধ্যম কথা বলতে দেখা যায় তাকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফ খান গতকাল বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) মারা গেছেন।  তাকে নিয়ে এবার আবেগঘন এক স্মৃতিমাখা পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন আসিফ।

আব্দুল লতিফ খানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল তা জানিয়ে আসিফ লেখেন, ‘কর্নেল আবদুল লতিফ খান (অবঃ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর্নেল লতিফ ছিলেন আমাদের প্রিয় সঙ্গীত পরিচালক ইথুন বাবু ভাইযের আপন বড় ভাই। সেই সূত্রে উনার সাথে ব‍্যক্তিগত সম্পর্ক ছিল আমার। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম‍্যানেজার থাকাকালীন সময়ে দেশের বাইরে ট‍্যুরগুলোয় দেখা হতো, উনি বলতেন তুমি আমার রুমে থেকে যাও।’

সদ্য প্রয়াত এই ক্রীড়া সংগঠকের বৈচিত্রময় জীবনের কথা তুলে ধরে আসিফ লেখেন, ‘লতিফ ভাইয়ের জীবন ছিল বৈচিত্র‍্যময়। সামরিক জীবনে তিনি ৬৫ সালে ইন্দো/পাক যুদ্ধে অংশ নেন খেমখরন রণক্ষেত্রে। বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দেশের স্পোর্টস অ‍্যারেনায় রেখেছেন অসামান্য অবদান। রাজনীতিতে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বিশ্বস্ত সহচর।’ 

বিশ্বসেরা কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে বাংলাদেশে সম্মান সূচক নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কিভাবে কর্নেল আবদুল লতিফ জড়িয়ে আছেন সে প্রসঙ্গে বলেন, ‘পার্বত‍্য এলাকায় শান্তি স্থাপনে দায়িত্বরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। হলিফ‍্যামিলি হাসপাতালে থাকাকালীন শহীদ জিয়া আহত কর্নেল লতিফকে দেখতে গিয়ে তার বীরত্বের প্রশংসা করেন। তখন তাকে জিজ্ঞেস করেছিলেন- লতিফ তুমি কি চাও! লতিফ ভাই বলেছিলেন- আমি চাই বিশ্বসেরা কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে (ক‍্যাসিয়াস ক্লে) বাংলাদেশে সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করা হউক। শহীদ জিয়া কর্নেল লতিফের কথা রেখেছিলেন।’ 

শেষ সময়ে এসে আবদুল লতিফের সহজ-সরল জীবন কাটানো নিয়ে পোস্টের শেষে এই কণ্ঠশিল্পী লেখেন, ‘জীবনের শেষ দিকে তিনি নওগাঁয় থাকতেন। গ্রামের কৃষকদের সঙ্গে কৃষিকাজ করতেন উৎসবমুখরতা নিয়ে। লতিফ ভাই আপনার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, কখনো ভুলবোনা আপনার স্নেহ। মহান আল্লাহ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন...।’ 

জে.এস/

আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250