রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভোট দিয়ে ভোটারদের যে আহ্বান জানালেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।

এর আগে এক পোস্টে ‘হ্যাঁ’ দেওয়ার বিষয়ে মিজানুর রহমান আজহারী বলেন, কিছু পয়েন্টে আপত্তি থাকলেও, গণভোটের বেশিরভাগ পয়েন্ট ইতিবাচক। তাই সার্বিক বিবেচনায় গণভোটে ‘হ্যাঁ’ দেওয়াটাই মোটাদাগে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর মনে করি। তুলনামূলকভাবে এটাই বেটার অপশন।

রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করার পথ বন্ধ করতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, পরে জুলাই সনদের নাম করে, কৌশলে মূল্যবোধবিরোধী কোন আইন প্রণয়ন করতে চাইলে, অবশ্যই এদেশের আপামর ধর্মপ্রাণ জনগণ সেটাকে রুখে দেবে ইনশাল্লাহ।

জে.এস/

ড. মিজানুর রহমান আজহারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250