সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

সাদা নাকি রঙিন ফুলকপি, যেটিতে বেশি পুষ্টি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফুলকপি দেখতেও যেমন সুন্দর, তেমনই এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। সাদা ফুলকপি তো কমবেশি সবাই দেখেছেন, তবে এবার বাজারে ভরে গিয়েছে সবুজ, হলুদ এমনকি বেগুনি রঙের ফুলকপিও। এসব রঙিন ফুলকপি কি আদৌ স্বাস্থ্যের জন্য উপকারী?

পুষ্টিবিদদের মতে, যে রঙেরই ফুলকপি হোক না কেন তাতে পুষ্টিগুণ একই থাকে। আবার সবগুলোই শরীরের জন্য দারুণ উপকারী। জানলে অবাক হবেন, সাদার চেয়ে রঙিন ফুলকপিতে একটু বেশিই পুষ্টিগুণ থাকে।

ক্রুসিফেরাস গোত্রের সবজিগুলো অনেকটা ফুলকপির মতোই দেখতে। ক্রুসিফেরাসের তালিকায় আছে বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। আর এই সবজিগুলোর বেশ কয়েকটি গুণ সমানভাবে আছে।

আরো পড়ুন : উপকারী এই ৩টি শাক সম্পর্কে জেনে নিন

বেগুনি ফুলকপি

অ্যান্থোসায়ানিন নামের একটি বিশেষ অ্যান্টি অক্সিডেন্ট ফুলকপিকে সাদা থেকে বেগুনি করে দেয়। এই অ্যান্টি অক্সিডেন্ট হার্টের রোগ ঠেকায়। পাশাপাশি প্রদাহজনিত রোগের ঝুঁকি কমায়।

কমলা বা হলুদ ফুলকপি

সাদা ফুলকপিকে কমলা বা হলুদ রঙে পরিণত করে বিটা ক্যারোটিন নামের একটি বিশেষ অ্যান্টি অক্সিডেন্ট। এই অ্যান্টি অক্সিডেন্ট চোখের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি ক্রনিক রোগের ঝুঁকিও অনেকটাই কমিয়ে দেয়। ত্বকের জন্যও কিন্তু এই ফুলকপি বেশ উপকারী।

সবুজ ফুলকপি

ব্রোকলির রং গাঢ় সবুজ হয়। অন্যদিকে এই ফুলকপির রং হয় কিছুটা হালকা সবুজ। ব্রোকলি ততটা ফুলকপির মতো দেখতে নয়।

তবে অনেকে একে ব্রোকোফ্লাওয়ারও বলেন। এর মধ্যে ক্যালোরি খুবই কম। এর পাশাপাশি ফাইবার, ভিটামিন সি ও পটাশিয়ামের পরিমাণ অনেকটাই বেশি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি ক্রনিক রোগের ঝুঁকিও কমায়।

আপনি যে রঙেরই ফুলকপি খান না কেন, তাতে কমবেশি সব পুষ্টিগুণই পাবেন। যা ক্যানসার প্রতিরোধী, ফাইবার সমৃদ্ধ, ভিটামিন কে ও সি’তে ভরপুর।

এস/এসি


ফুলকপি পুষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250