শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উপকারী এই ৩টি শাক সম্পর্কে জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকে সস্তা বলে শাককে খুব একটা পাত্তা দিতে চান না। এদিকে সেসব শাকে থাকে প্রচুর উপকারিতা। তবে সবাই যে শাক পছন্দ করেন না, এমনও নয়। অনেকে আবার শাকের যেকোনো পদ হলেই খাওয়া শেষ করে উঠে যেতে পারেন। বাঙালি খাবারের আয়োজনে শাক না থাকলে তা পূর্ণতা পায় না যেন।

বিভিন্ন ধরনের শাকে থাকে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাই শাক খেলে তা আমাদের চুল এবং হাড়কে ভেতর থেকে শক্তিশালী করতে কাজ করে। সেইসঙ্গে এটি রক্তে শর্করার মাত্রা বজায় রাখতেও কাজ করে। নিয়মিত শাক খেলে এড়ানো সম্ভব হয় ক্যান্সারের মতো রোগও।

সবুজ শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি আমাদের পাচনতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করে। নিয়মিত শাক খাওয়ার অভ্যাস করতে পারলে পেটে পাথরের সমস্যা হয় না। জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম, আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ শাক নানা উপকারিতা দিয়ে থাকে। বিভিন্ন ধরনের শাকে থাকা অ্যামাইনো অ্যাসিড আমাদের পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। শাকে থাকা ক্যালসিয়াম আমাদের হাড়েও গঠনেও ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক উপকারী ৩টি শাক সম্পর্কে-

আরো পড়ুন : শীতে মিষ্টি আলু খেলে যেসব উপকার মিলবে

‌১. মেথি শাক

উপকারী শাকের তালিকায় শুরুর দিকেই থাকবে মেথি শাকের নাম। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই সবুজ শাক আমাদের শরীরকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে দূরে রাখতে কাজ করে। গোলাকার এই ছোট ছোট পাতা কিন্তু ডায়াবেটিসে আক্রান্তদের জন্যও অনেক উপকারী। মেথি শাক ভাজি, ভর্তা কিংবা ঝোল রান্না করে খেতে পারেন। যেকোনো মাছের পাশেও এই শাক দিয়ে রান্না করা যায়।

২. কচুর শাক

নিয়মিত কচুর শাক খেলে চোখের সমস্যা হয় না, একথা ছোটবেলা থেকে শুনে এসেছেন নিশ্চয়ই? আসলে কচু

শাকে থাকে ভিটামিন এ, এটি আমাদের চোখ তো ভালো রাখেই, সেইসঙ্গে প্রতিরোধ করে বার্ধক্যজনিত ম্যাকুলার অবক্ষয়ও। কচুর শাকে আরও থাকে প্রচুর ভিটামিন সি, এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কচু শাক খেলে ত্বকও ভালো থাকে। আমাদের দেশে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না খুবই পরিচিত এবং জনপ্রিয় খাবার। এছাড়া আপনার নিজস্ব যেকোনো রেসিপিতে রান্না করতে পারেন এই শাক।

৩. কলমি শাক

আমাদের দেশের আরেকটি পরিচিত শাক হলো কলমি। পুকুর কিংবা বিলের ধারে অবহেলায় বেড়ে ওঠে এই শাক। তবে এখন অনেক জায়গায় বানিজ্যিকভাবেও চাষ হচ্ছে কলমি শাক। এই শাকে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। সেইসঙ্গে আরও থাকে পর্যাপ্ত খনিজ। যে কারণে কলমি শাক নিয়মিত খেলে স্বাস্থ্যের নানা উপকার মেলে। আপনি যদি খাবারের তালিকায় ভিটামিন ও আয়রন যোগ করেন তাহলে তা বিভিন্ন রোগ থেকে আপনাকে রক্ষা করবে। এই শাকে ক্যালোরি থাকে খুব কম, যে কারণে এটি ওজন কমাতেও সাহায্য করে।

এস/ আই.কে.জে/


শাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250