বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবিতে নিয়োগ এইচএসসি পাসেই

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও নারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

পদের নাম : সিপাহী

আবেদন : সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ব্যাচ : ১০৩তম (জিডি) 

আবেদন ফি : ১০০ টাকা 

বয়সসীমা : ২৬শে জানুয়ারি ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ - ২১৮০০/- টাকা । তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদন শুরুর তারিখ : ৪ঠা সেপ্টেম্বর ২০২৪

বৈবাহিক অবস্থা : অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।

আবেদনের শেষ সময় : ১৯শে সেপ্টেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫ পেয়ে উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এসি/কেবি

আরও পড়ুন: দারাজে ১৫০০ জনের চাকরির সুযোগ

বিজিবি এইচএসসি পাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250