শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

দেশের বাইরে আ.লীগের কার্যক্রম পর্যবেক্ষণে রাখছে সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: পিআইডি

আওয়ামী লীগের দেশের বাইরের কার্যক্রম অন্তর্বর্তী সরকার পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (১০ই আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কী করছে, অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশের বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিজ করে; আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি; আমরা দেখছি। এই বিষয়ে আরও কনক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাতে পারব।’

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়; তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারত চলে যান। এরপর দলটির নেতা-কর্মীদের অনেকে দেশ ছেড়েছেন; কেউ গা ঢাকা দিয়েছেন। তাদের অনেকে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন বলে গণমাধ্যমে বিভিন্ন খবরে উঠে এসেছে।

চলতি বছর মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই অভ্যুত্থান দমাতে ‘গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের’ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকার কথা বলা হয়।

এরই মধ্যে গত শুক্রবার বিবিসি বাংলায় ‘কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম, চলছে কীভাবে’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে দলটির কার্যক্রম ও নেতা-কর্মীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগ প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250