বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন তিনি। যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়ার প্রক্রিয়ার মধ্যে রোববার রাত ৯টায় গুলশানে তার বাসা ‘ফিরোজা’য় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বেগম খালেদা জিয়া।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে লন্ডন যাত্রার দিনক্ষণ আনুষ্ঠানিভাবে জানিয়ে বলেন, ‘আল্লাহতালার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের প্রশ্নে আপসহীন তিনি…তার চিকিৎসার জন্যে ৭ই জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সে কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সব সদস্য উনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা তার (বেগম খালেদা জিয়া) সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি। পরম করুনাময় আল্লাহ তালার কাছে এই দোয়া করেছি আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সংগ্রামকে সফল করতে পারেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।’

আরও পড়ুন: ২০২৫: নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ, আ.লীগ কি অংশ নিতে পারবে নির্বাচনে?

এসি/ আই.কে.জে

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250