বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার

বেনজীরের স্থাবর সম্পদ দেখভালে প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ই জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

আদেশ অনুযায়ী, বেনজীরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও, গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এছাড়া, মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

আরো পড়ুন : নদী কেন্দ্রীক পশুর হাটে নিরাপত্তা দেবে নৌ পুলিশ

বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তা অনুসন্ধান করে দুদক। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের সব স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। পরে অবৈধ সম্পদের বিষয়ে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

দুদকের নোটিশ অনুযায়ী, বেনজীর আহমেদকে  বৃহস্পতিবার (৬ই জুন) এবং আগামী রোববার (৯ই জুন) তার স্ত্রী ও মেয়েদের দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (৫ই জুন) বেনজীরের পক্ষে তার আইনজীবী ১৫ দিন সময় চেয়ে দুদকে আবেদন করেন।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বৃহস্পতিবার আদালতে বেনজীরের সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন।

এস/ আই.কে.জে/


বেনজীর আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250