মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মির্জা আব্বাসসহ ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ *** তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ মোদির *** নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করবেন বুধবার *** শপথ নিয়ে যা বললেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ *** মন্ত্রিসভায় ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা *** ৬০ দিনের মধ্যে অস্ত্র ছাড়ার হুমকি ইসরায়েলের, প্রত্যাখ্যান হামাসের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন *** ‘বাটোয়ারার নির্বাচন’ নিয়ে ‘বিরোধিতার নাটক’ বন্ধ করতে বললেন মাহফুজ *** গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারাদেশে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

শীতকাল বিদায় নিতে না-নিতেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে পূর্ব বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আগামী ৫ দিনের এই পূর্বাভাসের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েক দিন দেশের তাপমাত্রা বাড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ১৯শে ফেব্রুয়ারি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ২০শে ফেব্রুয়ারি আবারও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিন্তু দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250