শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

রজনী–ঝড়ে তছনছ বক্স অফিস, ৭ দিনে কত আয় করল ‘কুলি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

লোকেশ কঙ্গরাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি ‘কুলি’ বক্স অফিসে দাপট দেখিয়েই চলেছে। মুক্তির মাত্র সাত দিনের মাথায় ছবিটি অতিক্রম করেছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ আর ঋষভ শেঠির ‘কানতারা’ সিনেমার আয়ের রেকর্ড। খবর হিন্দুস্তান টাইমসের।

১৪ই আগস্ট মুক্তির পর প্রথম চার দিনে দারুণ সূচনা করেছিল ‘কুলি’। বিশ্বজুড়ে প্রথম চার দিনেই আয় করে ফেলে প্রায় ৩৫০ কোটি রুপি। তবে পঞ্চম দিনে অর্থাৎ গত সোমবারে আয় পড়ে যায় প্রায় ৬৫ শতাংশ। তার পর থেকে প্রতিদিনই আয় কমেছে, তবু দুর্দান্ত শুরুর কারণেই ‘কুলি’ ভারতের বাজারে এখন পর্যন্ত ২২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে।

ভারতের বাইরেও দারুণ আয় করেছে ছবিটি। বাণিজ্য বিশ্লেষকদের হিসাবে, আন্তর্জাতিক অঙ্গনে ‘কুলি’র আয় দাঁড়িয়েছে প্রায় ১৬৬ কোটি রুপি।

সব মিলিয়ে মাত্র সাত দিনে ‘কুলি’র বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩২ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি ৪৫০ কোটি টাকা ছুঁয়ে ফেলবে বলে আশা। তবে শুরুর মতো যে ৬০০ কোটির স্বপ্ন দেখানো হচ্ছিল, তা এখন বেশ দূরের মনে হচ্ছে।

৪৩২ কোটির ঝুলিতে এখন ‘কুলি’ এগিয়ে গেছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান’ (৪৩১ কোটি) আর ‘কানতারা’(৪১৬ কোটি)-র চেয়ে। এর আগে ছবিটি টপকে গিয়েছিল কমল হাসানের সেরা হিট ‘বিক্রম’ (৪১৪ কোটি) সিনেমাটিকে। এখন বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমাটি আছে ‘কুলি’র সামনে। ছবিটির বৈশ্বিক আয় প্রায় ৪৫০ কোটি রুপি।

রজনীকান্ত বলিউড অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250