রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী *** রংপুরে ৪ খুন: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি *** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট

তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫২ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) সকাল ছয়টায় মারা যান খালেদা জিয়া।

বিকেলে ফেসবুক পোস্টে কনকচাঁপা লিখেছেন, ‘বারবার, বারবার তার নামের সাথে উচ্চারিত হয় “আপসহীন”, নিশ্চয়ই আমরা তার মানে জানি, কিন্তু অনুধাবন করি কজন! তার জীবনে তিনি অন্যায়, মিথ্যাচার, স্বৈরাচার কারও সাথে নিজ স্বার্থ, স্বাচ্ছন্দ্য, সম্ভোগের জন্য আপস করেন নাই। দেশের মানুষের মায়ায় তিনি সংসার, সন্তান, আরাম-আয়েশি বিলাসী জীবন কিছুর তোয়াক্কা করেন নাই। এই কথা লেখা যেমন সহজ পড়াও সহজ; কিন্তু এই জীবন বয়ে বেড়ানো অসম্ভব রকম কঠিন, যা আমরা ভাবতেই পারি না।’

খালেদা জিয়ার জীবনের সংগ্রামের অধ্যায়কে তুলে এনেছেন কনকচাঁপা, ‘বড়ই আফসোস হয়, একটা ডাহা মিথ্যা মামলায় তিনি তার জীবন সুন্দরভাবে শেষ করতে পারলেন না। সত্যিকার অর্থে সেখান থেকেই তার অসুস্থতা শুরু হয়েছে। বলা যায় ধীরে ধীরে তাকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা চালানো হয়েছে আর আমরা অসহায় হয়ে চেয়ে থেকেছি।’

কনকচাঁপার ভাষ্য, ‘সেই পুরাতন, প্রাক্তন ভাঙা জেলখানায় তার দিন কেটেছে তা ভেবে কত রাত আমার নির্ঘুম হয়ে যেত! কত রকম ভয় ছিল সেই একাকী জেলজীবনে সেগুলো ভেবে হঠাৎ রাতে ঘুম ভেঙে গায়ে কাঁটা দিয়ে উঠত, অথচ তিনি থাকতেন নির্ভার! এ জন্যই তাকে বলতে চাই অকুতোভয় জীবনযোদ্ধা, মৃত্যুঞ্জয়ী মহামানব। তার স্পষ্ট উচ্চারণ ছিল—জীবনে যা কিছু হয়ে যাক এই দেশ এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। দেশপ্রেমের উৎকৃষ্ট উদাহরণ তিনি, তিনিই প্রকৃত রাজনীতিবিদ এবং খাঁটি একজন দেশনেতা। আমাদের দুঃখ রাখার জায়গা নেই যে আমরা তাকে সঠিক মর্যাদা দিতে পারিনি।’

পোস্টের শেষভাগে কনকচাঁপা লিখেছেন, ‘আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের স্থায়ী বাসিন্দা করে নেওয়ার অনুগ্রহ করবেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এই শোক সইবার শক্তি অর্জন করুক।’

কনকচাঁপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250