শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাই ভুল’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ২১শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিজের অসামান্য দক্ষতা দিয়ে এরই মধ্যে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন লামিনে ইয়ামাল। নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন তিনি। অনেকে তো এই উইঙ্গারকে লিওনেল মেসির সঙ্গেই তুলনা করেন। তবে এটা ভুল মনে হচ্ছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে।

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে মেসি। সম্ভাব্য সব রকমের সাফল্যের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তর্কসাপেক্ষে কেউ কেউ তাকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেও মনে করেন। অন্যদিকে ১৮ বছর বয়সী ইয়ামালের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এখনো শিখতে থাকা এই তরুণ ফুটবলারের সঙ্গে তাই মেসির তুলনা না করার আহ্বান লা ফুয়েন্তের।

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্পেনের প্রতিপক্ষ সৌদি আরব। এর আগে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ শুরু করেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। সে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগেও লা ফুয়েন্তের সংবাদ সম্মেলনে আলোচনায় এই ফুটবলার। তার প্রসঙ্গে বলতেই গিয়েই মেসির সঙ্গে তুলনার বিষয়টি উঠে আসে।

লা ফুয়েন্তে বলেন, ‘ইয়ামালকে কারও সঙ্গেই (মূলত প্রসঙ্গে ছিল মেসি ও দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে) তুলনা করা ভুল হবে। তার বয়স মাত্র ১৮, সে এখনো বিকাশ ও পরিপক্বতার প্রক্রিয়ায় আছে... আমাদের তাকে নিজের পথে চলতে দিতে হবে। এ ধরনের খেলোয়াড়েরা, যাদের মধ্যে আলাদা কিছু থাকে, তারা এর জন্য প্রস্তুতই থাকে। তারা প্রতিভাবান, সালভাদর দালির মতো বা মাইকেলএঞ্জেলোর মতো। আমাদের চোখে যা অসাধারণ, তাদের কাছে সেটা স্বাভাবিক।’

পুরোপুরি ম্যাচ ফিটনেস না পাওয়ায় সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ইয়ামালের থাকা নিশ্চিত নয়। এই প্রসঙ্গে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা সেটা (ইয়ামালের শুরুর একাদশে নামা) মূল্যায়ন করব। সবচেয়ে ভালো খবর হলো, সে এখানে আছে এবং ভালো অবস্থায় আছে। সে ৫৫, ৫৮ বা ৬৩ মিনিট খেলবে কি না, সেটা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। আমরা দলের জন্য তার অবদান এবং তার জন্য কী ভালো হবে সেটা বিবেচনা করব... কালই দেখবেন।’

লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250