শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

রিট দায়েরের পর সুইমিংপুল সিলগালা, রিসোর্টকে জরিমানা ২ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

হাইকোর্টে রিট দায়েরের পর রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করা মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা ও অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুলটি বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩রা এপ্রিল) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীণ আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিসোর্ট মালিক শাহআলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে সুইমিংপুল বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।

আরো পড়ুন: মাত্র ১ টাকা কেজি বিক্রি হচ্ছে বেগুন!

নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন,পাহাড় কেটে সুইমিংপুল তৈরি বন্ধে হাইকোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশঙ্খলা-রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখ্য, ২রা এপ্রিল (মঙ্গলবার) সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে একটি রিট আবেদন করে।

আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। হাইকোর্টে রিটের পর বুধবার সুইমিংপুল বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

এইচআ/ আই.কে.জে/  

জরিমানা সুইমিংপুল সিলগালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250