শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরের খুদে ফুটবলার সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন। ছবি: সংগৃহীত

মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (৭ই আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন।

সাড়ে পাঁচ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে। মাত্র আড়াই বছর বয়স থেকেই তার ফুটবল খেলার শুরু। প্রতিদিন বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে সে তার ড্রিবলিং ও স্কিল দিয়ে সবার নজর কাড়ে। তার খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পরই তারেক রহমান ও আমিনুল হকের নজরে আসে।

সোহানের বাবা সোহেল প্রধান এই উদ্যোগের জন্য তারেক রহমান ও আমিনুল হককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ছেলেকে আজকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে আমার ছেলে একদিন অনেক বড় ফুটবল খেলোয়াড় হবে।’

আমিনুল হক বলেন, তারেক রহমানের নজরে আসে সোহানের ফুটবল খেলার ভিডিও। তিনি তাৎক্ষণিকভাবে সোহানের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার সব দায়িত্ব নেওয়ার কথা বলেন। তিনি আরও জানান, সোহানের জন্য ফুটবল খেলার সব সরঞ্জাম ও কিছু নগদ অর্থ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সোহানের পরিবার যেন আর্থিকভাবে সচ্ছলতা পায়, সে জন্য প্রতি মাসে একটি সম্মানজনক আর্থিক অনুদান দেওয়া হবে।

আমিনুল হক বলেন, বিএনপি সব সময় এই পরিবারের পাশে থাকবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার সুযোগ তৈরি করবে।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250