শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কন্যা সন্তান বিক্রি করতে গিয়ে গ্রেফতার বাবা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি করে পাচারের চেষ্টাকালে নবজাতকের বাবা এবং আয়া লাইজুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধারকৃত নবজাতককে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ই মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সেতুর ওপর থেকে শিশু পাচারকারী লাইজু বেগমকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে লাইজুর স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শিশুটির বাবা হানিফ মৃধাকেও গ্রেফতার করে পুলিশ। 

ওসি বলেন, পরপর চারটি কন্যা সন্তান হওয়ায় নবজাতকের বাবা হানিফ মৃধা অখুশি হয়ে লাইজু বেগম নামে এক নারীর সঙ্গে যোগসাজসে বিক্রির উদ্দেশ্যে নিজের নবজাতককে চুরি করেন।  

এ বিষয়ে পটুয়াখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন : বেশি দামে খেজুর বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মৃধা ও লাইজু বেগম জানায়, এর আগেও হানিফ মৃধার তিনটি কন্যা সন্তান হয়েছে। আবারও কন্যা সন্তান প্রসব করায় হানিফ মৃধা অসন্তষ্ট হন। এ্যাপোলো হাসপাতালের আয়া লাইজু বেগমসহ অজ্ঞাত নামা আসামীদের প্ররোচনায় ও সহায়তায় নবজাতক সন্তানের মা মোসাম্মদ শাহনাজ বেগমের অগোচরে অধিক লাভের আশায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানু থেকে শিশুটি চুরি করে লাইজুর হেফাজতে রাখেন। 

বৃহস্পতিবার (১৫ই মার্চ ) শিশুটিকে পাচারের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। 

পটুয়াখালী সদর থানা পুলিশের ওসি জসিম আরো জানান, শিশুটিকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলা তদন্তাধীন।

এস/ আই. কে. জে/ 


বাবা কন্যা সন্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250