রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন

কম বয়সেই কপালে ভাঁজ পড়লে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারায় বলিরেখার আবির্ভাব হয়। অনেক ক্ষেত্রে আবার সময়ের আগেই বলিরেখা দেখা দেয়। বিশেষ করে কপালের উপর দৃশ্যমান রেখাগুলো অনেকের রাতের ঘুম কেড়ে নেয়।

মোটা টাকা খরচ করে, ছুরি-কাঁচির সাহায্যে বলিরেখাকে ঠেকিয়ে রাখতে সক্ষম হন তারকারা। সাধারণ মানুষের পকেটের অবস্থা তেমন নয়। তবে কিছু একেবারে মুক্তি না মিললেও, বলিরেখার হাত থেকে সাময়িক ত্বককে রক্ষা করা সম্ভব।

এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে অবশ্যই। তাহলেই দেখবেন ত্বক একেবারে ঝকঝকে ও মসৃণ হয়ে উঠছে। কপালে বলিরেখার আবির্ভাব ঘটলে নিয়মিত ত্বকের যত্ন নিতেই হবে।

পর্যাপ্ত পানি পান করুন

জীবনযাপনে আনতে হবে কিছু পরিবর্তন। এর মধ্যে প্রথমেই পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। পানিশূন্যতা ত্বকের গঠন ভেঙে দেয়, কোলাজেনের ক্ষয় হয়, টান টান ভাব থাকে না। পর্যাপ্ত পানি পানে এই সমস্যা থাকবে না।

ময়েশ্চারাইজার মাখুন

ভালো ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার কিনতে হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। হায়লুরোনিক অ্যাসিড যুক্ত ময়শ্চারাইজার ত্বকের টান টান ভাব ধরে রাখে।

আরো পড়ুন : বারবার হাই উঠলে সতর্ক হোন

ভালো ক্লিনজার ব্যবহার করুন

ক্লিনজিং পণ্য ব্যবহার করেন যদি, সেক্ষেত্রে হালকা ক্লেনজার ব্যবহার করা কাম্য। এতে ত্বকের স্বাভাবিক সিক্ত ভাবে নষ্ট হয় না। শুষ্ক হয়ে ওঠে না ত্বক। ত্বক যত শুষ্ক হবে, ততই স্পষ্ট বোঝা যাবে বলিরেখা।

সানস্ক্রিন ব্যবহার করুন

শীত-গ্রীষ্ম-বর্ষা সানস্ক্রিন ব্যবহার করুন সব সময়। এতে সময়ের আগে বার্ধক্য থাবা বসাতে পারবে না চেহারায়। সানস্ক্রিন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে।

ভিটামিন সি’যুক্ত প্রসাধনী ব্যবহার করুন

ভিটামিন সি ও রেটিনল যুক্ত প্রসাধনী ত্বকের পরিচর্যায় রাখতে পারেন। এতে প্রাকৃতিক উপায়ে কোলাজেনের প্রতিরোধ গড়ে ওঠে। ত্বক হয় মসৃণ, বলিরেখা থেকে মুক্ত।

শরীরচর্চা করুন

শরীরচর্চার মতো চেহারার ব্যায়ামও হয়। এক্ষেত্রে মুখের পেশি ব্যায়াম অভ্যাস করতে হয়। কপাল, গাল, চিবুক, সবগুলোরই আলাদা আলাদা ব্যায়াম আছে। বিশেষজ্ঞের থেকে শিখতে হবে।

বলিরেখা ঠেকাতে হলে ধূমপান, মদ্যপানের অভ্যাসও ছাড়তে হবে। একবারে ছাড়তে না পারলেও, কমিয়ে দিতে হবে। ডায়েটে রাখুন পুষ্টিকর খাবার, বিশেষ করে অ্যান্টি অক্সিড্যান্ট যুক্ত খাবার।

সূত্র: এবিপি লাইভ

এস/ আই.কে.জে/

ত্বকের যত্ন কপালে ভাঁজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250