মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

ত্বকের সৌন্দর্য ধরে রাখুন কোরিয়ান টিপসে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবার কাছে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি বেশ আকর্ষণীয় । কেউ কেউ তাদের রূপচর্চা, ফ্যাশন থেকে শুরু করে খাওয়া-দাওয়ার বিষয়গুলো অনুসরণ করেন। কোরিয়ানদের স্বচ্ছ ত্বক অনেকের কাছেই বিস্ময়। তাদের রূপের রহস্য নিয়ে অনেকের জানার আগ্রহ রয়েছে। তাই জেনে নিন ত্বকের সৌন্দর্য ধরে রাখার কোরিয়ান টিপস সম্পর্কে-

নিয়মিত নিন ত্বকের যত্ন: একদিন করলেন, এক সপ্তাহ করলেন না, তা হবে না। নিয়মিত ত্বকের যত্ন নেওয়া জরুরি। এর মধ্যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং অন্যতম। মাস্ক ব্যবহার করতে হবে। রাতে শোওয়ার পনেরো মিনিট আগে আপনার ত্বককে পানি দিয়ে ভালো করে ধুতে হবে। এতে ত্বক ভালো থাকবে।

পর্যাপ্ত পানি পান: প্রচুর পরিমাণে পানি খেতে হবে। কারণ কোরিয়ানরা প্রচুর পরিমাণে পানি খান। যাতে তাদের ত্বক ময়েশ্চারাইজার থাকে। শরীর যাতে কখনও  ডিহাইড্রেট না হয় সেদিকেও নজর রাখতে হবে। 

নিয়মিত ব্যায়াম : কোরিয়ান নারীরা ফিগার ধরে রাখতে বেশ সচেনতন। এজন্য তারা রোজ কার্ডিও, নিয়মিত ব্যায়াম করে থাকেন। ব্যায়াম শুধু স্বাস্থ্যেই ভালো রাখে তা নয়, ত্বকের জন্যও  খুব উপকারী।

আরো পড়ুন : ঈদের ভ্রমণ শেষে যেভাবে নেবেন ত্বকের যত্ন

খাদ্যাভ্যাসে খেয়াল রাখুন : ত্বক ভালো রাখতে খাওয়া-দাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে আপনাকে। প্রতিদিন খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে শাক-সবজি রাখুন। কারণ শাকসবজিত পুষ্টিগুণে ভরপুর। এতে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কোরিয়ানরা প্রচুর পরিমাণে বাঁধাকপি খান। যা খেলে তাদের ত্বকে এমনিতেই খুব উজ্জ্বল থাকে। 

চাল ধোয়া পানি ব্যবহার : কোরিয়ান নারীরা প্রতিদিন চাল ধোয়া পানি মুখে মাখেন, অর্থাৎ চাল ধোয়ার পর সেই পানিতে ৩০ মিনিট চাল ভিজিয়ে রাখুন। এবার সেই চালের পানি একটা বোতলে ভরে রাখুন। তারপর টোনারের মতো করে আপনি সেই পানি মুখে স্প্রে করুন। এতে ত্বক খুব উজ্জ্বল থাকবে। 

অ্যালোভেরা জেল : রোজ রাতে শোওয়ার আগে অ্যালোভেরা জেল দিয়ে মুখে ম্যাসাজ করুন। কোরিয়ানরা নিয়মিত এই জেল ব্যবহার করেন।  মধু  ,লেবুর রস, হলুদ, অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন। এতে মুখ উজ্জ্বল থাকবে। সপ্তাহে ১ থেকে ২ দিন এই প্যাক ব্যবহার করতে পারেন। 

এস/  আই.কে.জে


কোরিয়ান টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250