শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সিনেমার বিনিময়ে অশালীন প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কীর্তি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের বিনোদন ইন্ডাস্ট্রি- তা বলিউড, দক্ষিণী, মালায়লাম কিংবা বাংলা- যাই হোক, কাস্টিং কাউচ নিয়ে অভিযোগের শেষ নেই।  গত বছর প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে নারীশিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিবরণ সবাইকে অবাক করেছে। এরপর কাস্টিং কাউচের শিকার অনেক অভিনেত্রী এ বিষয়ে কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি।

তিনি জানিয়ে দিলেন, ‘কাস্টিং কাউচ-এ ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে ডালভাতের মতো বিষয়!’

ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটি দক্ষিণী সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমা নিয়ে প্রযোজকের সঙ্গে কথাও বলছেন। নানা কথার ফাঁকে আচমকাই প্রযোজক তাকে কুপ্রস্তাব দেন।

আরও পড়ুন: নিকের সঙ্গে সম্পর্কে যেতে দ্বিধায় ছিলেন প্রিয়াঙ্কা!

ইঙ্গিত দিয়ে বোঝান, সিনেমার বিনিময়ে প্রযোজকের সব প্রস্তাবে রাজি হতে হবে। সঙ্গে সঙ্গে অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, “একেই কি কাস্টিং কাউচ বলে? আমি কি কাস্টিং কাউচের শিকার?’ মজার বিষয়, প্রযোজক বিষয়টি স্বীকারও করেছেন।”

অভিনেত্রী জানান, তিনি নাকি ভেতরে ভেতরে হেসে ফেলেছিলেন। কোনও মতে হাসি চেপে জানিয়েছিলেন, তিনি একটুও অবাক হননি, ভয়ও পাননি। কারণ, তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই এই শব্দের সঙ্গে ভীষণভাবে পরিচিত।

এসি/ আই.কে.জে

কুপ্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250