বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কেন রাতের পর রাত ঘুমাতে পারেননি রাভিনা টেন্ডন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সিনেমাপ্রেমী দর্শকদের কৌতূহল থাকে তুঙ্গে। তাদের জীবনের প্রতিটি ছোট ছোট বিষয়ও তাই জানতে মুখিয়ে থাকেন ভক্ত-অনুরাগীরা। এমনই একটি অভিজ্ঞতা শেয়ার করে নিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

একটা সময় ছিল যখন রাতের পর রাত ঘুমাতে পারেননি তিনি। শুধু তাই নয়, এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলেন, যেখানে বাবা-মায়ের সামনে দাঁড়াতেও লজ্জাবোধ করতে অভিনেত্রী।

বেশ কয়েক বছর আগের একটি ঘটনা শেয়ার করে নেন রাভিনা ট্যান্ডন। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ একদিন ম্যাগাজিনে পড়লাম, সেখানে লেখা রয়েছে— একজন ফর্সা দেখতে ছেলে প্রতিদিন আমায় শুটিংয়ে পৌঁছে দিয়ে যায়। কখনো কেউ এ বিষয় নিয়ে প্রশ্ন করেনি। এমনকি আমার থেকে জানতেও চাওয়া হয়নি কে সেই ব্যক্তি। আমার নিজের ভাইকে নিয়েই এত চর্চা হয়েছে চারদিকে।

খুব অসম্মানিত বোধ করেছিলেন রাভিনা ট্যান্ডন। এমনকি খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন তিনি। ঘুমাতে পারেননি অনেক দিন অনেক রাত। অভিনেত্রী বলেন, ‘মা-বাবার এত খারাপ লেগেছিল যে, ওরাও আর কোনো বিষয় নিয়েই কথা বলার মতো অবস্থায় ছিলেন না। খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন তারা।

তিনি বলেন, শুধু তাই নয়, তাকে নিয়ে অনেক সমালোচনাও চলতে থাকে। একটা সময়ে অজয় দেবগনের সঙ্গে তার প্রেমচর্চা ছিল তুঙ্গে। একসঙ্গে অনেক সিনেমা করার ফলে আরও বেশি করে আলোচনা হয়েছিল। তবে কারিশমা কাপুরের এন্ট্রির কারণেই নাকি সেই সম্পর্ক নষ্ট হয়েছিল বলে গুঞ্জন ওঠে।

জে.এস/

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250