সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ভ‍্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা ও সংবাদের শিরোনামে থাকেন সবসময়। জীবনে একাধিকবার প্রেম করে বিয়েও করেছেন তিনি। তবে কোনো সংসার টেকেনি। 

বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এই নায়িকার সময়। এরই মধ্যে ভালোবাসা দিবসের পরদিন জানালেন তার 'ভ্যালেন্টাইন' এর কথা! যার সঙ্গে তার অনুরাগীদের পরিচয় করে দেবেন বলে এক ফেসবুক পোস্টে আগাম বার্তাও জানিয়ে দেন পরী।

নায়িকার সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কারও প্রতিক্রিয়া, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। 

আরও পড়ুন: ক্যানসার নিয়েই বিয়ে করছেন হিনা খান

এ ঘোষণার পর রাত ১০টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তার সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ! যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।

প্রসঙ্গত, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন পরীমণি।
এসি/ আই.কে.জে/


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250