সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

ঈদ রেসিপি : গরুর কষা গোশত

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরুর মাংসের নানা পদ ছাড়া ঈদের মেন্যু যেন জমেই না। হাতে মসলা মেখে রান্না করে ফেলতে পারেন গরুর কষা গোশত। একই রেসিপি অনুসরণ করে খাসির মাংসও রান্না করে ফেলা যায়। পরোটা, রুটি, পোলাও, খিচুড়ি- সব কিছুর সঙ্গেই মাংস কষা খেতে ভালো লাগে। জেনে নিন কীভাবে রান্না করবেন গরুর কষা গোশত-

আরো পড়ুন : মজাদার ইরানি মাটন স্যুপের রেসিপি

উপকরণ

দেড় কেজি গরুর মাংস, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, জিরার গুঁড়া ১ চা-চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, মরিচগুঁড়া ২ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, শর্ষের তেল সোয়া কাপ, পেঁয়াজ ৭-৮টি, তেজপাতা ৩টি, দারুচিনি ৩–৪টি, লং ৪–৫টি, এলাচি ৩–৪টি, পেঁয়াজ ২টি বেরেস্তার জন্য, আস্ত রসুন ৪টি, কাঁচা মরিচ ৭-৮টি।

প্রণালি

গরুর মাংসে আদাবাটা, রসুনবাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদগুঁড়া, মরিচগুঁড়া এবং গরমমসলার গুঁড়া দিয়ে ভালোমতো মেখে নিন। ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। এবার হাঁড়িতে তেল দিয়ে কাটা পেঁয়াজ আর গরমমসলায় মাংসের মিশ্রণ দিয়ে দিন। বেরেস্তা করার জন্য কিছুটা তেল আলাদা করে রাখুন। মাঝারি আঁচে ভালো করে নেড়ে কষান। এতে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংসের পানিতেই ধীরে ধীরে রান্না হতে থাকবে। আঁচ কমিয়ে ঢেকে দিন। আরেকটি কড়াইয়ে শর্ষের তেল ঢেলে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে এতে বেরেস্তা দিয়ে দিন। এরপর আস্ত রসুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ওপরের দিকটা কেটে মাংসে দিয়ে দিন। এরপর কাঁচামরিচ দিয়ে দিন। দুই ঘণ্টা হালকা আঁচে রান্না করলেই হয়ে যাবে গরুর গোশত কষা।

এস/  আই.কে.জে

রেসিপি গরুর কষা গোশত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250