সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ

মজাদার ইরানি মাটন স্যুপের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই মজাদার স্যুপ খেতে ছুটেন নামি দামি রেস্টুরেন্টে। চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন ভিন্ন স্বাদের মজাদার ইরানি মাটন স্যুপ। রইলো রেসিপি-

উপকরণ: মাটন ১ কেজি, অলিভ অয়েল ১ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, পানি ১০ কাপ, লেটুস পাতা কুচি ৮ টেবিল চামচ, গোলমরিচ স্বাদমতো, পাতিলেবুর রস ৮ টেবিল চামচ, ডিম ৫টি।

আরো পড়ুন : বাসি ভাত দিয়ে তুলতুলে রসমালাই!

প্রণালী: মাটন ছোট ছোট টুকরা করে নিন। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে, তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজে হালকা বাদামি রং হয়ে এলে মাটনের টুকরাগুলো দিয়ে নাড়াচাড়া করুন। ১০-১৫ মিনিট ভাজার পর পানি দিন। ফুটে উঠলে আঁচ একেবারে কমিয়ে আধঘণ্টা রাখুন। এরপর লেটুস পাতা কুচি, স্বাদমতো লবণ এবং গোলমরিচের গুড়া মেশান। আরও আধঘণ্টা ফুটতে দিন।

এবার একটি ছোট বাটিতে ডিম এবং পাতিলেবুর রস একসঙ্গে ভালভাবে ফেটিয়ে নিন। আঁচ বন্ধ করে অল্প অল্প করে ডিমের মিশ্রণ কড়াইতে ঢালুন। ক্রমাগত নাড়তে হবে। দুই মিশ্রণ ভালভাবে মিশে গেলে ১ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ইরানি মাটন স্যুপ।

এস/  আই.কে.জে

ইরানি মাটন স্যুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250