সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে রয়েছে বহু অপরিণত প্রেম। তার মধ্যে একটি অবশ্যই গোবিন্দের প্রতি রভিনা ট্যান্ডনের ভালবাসা। জানালেন স্বয়‌ং গোবিন্দের স্ত্রী সুনীতা অহুজা।

গোবিন্দ ও রাভিনা ট্যান্ডন একসঙ্গে অনেক হিট ছবিতে অভিনয় করেছেন, যেমন ‘আন্দাজ আপনা আপনা, ‘আঁখিয়ো সে গোলি মারে’, এবং ‘পরদেসী বাবু’। গোবিন্দের সঙ্গে আগে দেখা হলে নাকি তাকে বিয়ে করতেন ওই অভিনেত্রী। তাদের রসায়ন নিয়ে সম্প্রতি সাক্ষাৎকারে কথা বলেন গোবিন্দ-পত্নী সুনীতা। সুনীতা জানান, রাভিনা এখনও বলেন, ‘তোর সঙ্গে আগে দেখা হলে, তোকেই আগে বিয়ে করতাম। ’আগে দেখা হলে, আগেই বিয়ে করতাম গোবিন্দকে। সুনীতা মজা করে উত্তর দেন, ‘নিয়ে যা, তা হলে হাড়ে হাড়ে টের পাবি।’

আর পড়ুন: ঠোঁটে মরিচ ঘষে মোটা করে আলোচনায় ইনফ্লুয়েন্সার

সুনীতা এবং রভিনার মধ্যে একটি সুন্দর সখ্য ছিল এবং সুনীতার অন্যান্য বলিউড অভিনেত্রীদের সঙ্গেও বন্ধুত্ব ছিল, যেমন শিল্পা শেট্টি ও মনীষা কৈরালা। শুটিং শেষে তারা প্রায়ই একসাথে সময় কাটাতেন।

সুনীতার ভাষ্য, ‘আমি বলেছি, আগামী জন্মে যেন গোবিন্দ আমার স্বামী না হয়, কারণ তিনি কোথাও ঘুরতে যেতে চান না।’

গোবিন্দের সঙ্গে বর্তমানে দাম্পত্যের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন সুনীতা। অভিনেতার স্ত্রী জানিয়েছেন, এখন তিনি এবং গোবিন্দ আলাদা থাকেন। সন্তানদের নিয়ে থাকেন সুনীতা। সেই বাড়ির বিপরীতে একটি বাংলোতে একা থাকেন গোবিন্দ। প্রতিদিনের কাজ সেরে বাড়ি ফিরে অভিনেতা নাকি বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকেন।

এসি/কেবি





বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250