শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৫

#

‘সব কিছু পেছন ফেলে’ সিনেমার শুটিংয়ে ক্রিকেটার সাকিব আল হাসান। ছবি: নির্মাতার সৌজন্যে

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দল পেলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের। বাংলাদেশি এ অলরাউন্ডারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। আজ রোববার (৬ই জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন। এ গ্রুপ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরও সহ-মালিক, যে দলে সর্বশেষ আইপিএলে খেলেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন।

আগামী মঙ্গলবার (৮ই জুলাই) জিএসলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস। নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিসট্রিকসের বিপক্ষে ম্যাচ দিয়েই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অভিষেক হওয়ার কথা সাকিবের।

সব ঠিক থাকলে সাকিব আগামী ১৬ই জুলাই তার সর্বশেষ বিপিএল দল রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন। জিএসএলের জন্য রংপুরও তাকে দলে নিতে চেয়েছিল। কিন্তু সাকিব যেহেতু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তাই দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে দলে ভেড়ায়নি রংপুর। দুবাই ক্যাপিটালস সেই সুযোগটাই নিয়েছে।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250