বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার নেতৃত্ব এই সিরিজে জিম্বাবুয়ের স্কোয়াডে নতুন মুখ জোনাথন ক্যাম্পবেল। দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে তিনি।

আগামী ৩রা মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে অভিষেকের অপেক্ষায় আছেন লেগস্পিন বোলিং অলরাউন্ডার জোনাথন।

এছাড়া দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি ও অলরাউন্ডার ফারাজ আকরাম। বাকি সদস্যের সবাই গেল জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দলে ছিলেন। লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

এই সিরিজের প্রথম তিনি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে-৩, ৫, ও ৭ই মে। বাকি দুটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে- ১০ ও ১২ই মে।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড

রাজা সিকান্দার (অধিনায়ক), আকরাম ফারাজ, বেনেট ব্রায়ান, বার্ল রায়ান, ক্যাম্পবেল জোনাথন, এরভিন ক্রেইগ, গাম্বি জয়লর্ড, জংওয়ে লুক, মাদান্দে ক্লাইভ, মারুমানি তাদিওয়ানাশে, মাসাকাদজা ওয়েলিংটন, মুজারাবানি ব্লাসিং, নাডলোবু আইনসলে এনগারাবা রিচার্ড ও উইলিয়াম শন।

এসকে/ 

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250