শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

আজ কিন্তু প্রপোজ ডে, এই দিনটির ইতিহাস সম্পর্কে জানা আছে কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন আজ। ৮ই ফেব্রুয়ারি দিনটি হলো প্রপোজ ডে। খোলাখুলিভাবে ভালোবাসা প্রকাশ করার একটি বিশেষ দিন। যারা তাদের সম্পর্ককে নতুন নাম দিতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তবে, প্রস্তাব দেওয়ার ঐতিহ্য কোথা থেকে শুরু হয়েছিল, কেন এবং কখন থেকে এই দিনটি পালিত হচ্ছে তা জানেন কি?

প্রপোজ ডে-র ইতিহাস সরাসরি ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে যুক্ত, যা প্রেম এবং রোমান্স উদযাপনের জন্য পরিচিত। ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিতেন।

এটা বিশ্বাস করা হয় যে, বিংশ শতাব্দীর শেষের দিকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রপোজ ডেও বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। প্রাচীনকালে পাশ্চাত্য সংস্কৃতিতে পুরুষরা হাঁটু গেড়ে বসে তাদের বান্ধবীদের কাছে বিয়ের প্রস্তাব দিতেন।

তবে, এই ঐতিহ্য আজও পালন করা হয়, যা যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক বৃদ্ধি করে। তবে সারা বিশ্বের মতো ভারতেও, গত কয়েক দশকে ভ্যালেন্টাইন্স সপ্তাহের সঙ্গে প্রপোজ ডে-র প্রবণতা অনেক বেড়েছে।

আরো পড়ুন : প্লেটে খাবার সজিয়ে জিতে নিতে পারেন ১০ লক্ষ টাকা!

এই দিনটি পছন্দের মানুষের কাছে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দেয়। যারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করেন কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করতে অক্ষম, তাদের জন্য এই দিনটি উপযুক্ত সুযোগ।

প্রপোজ ডে অনেক নতুন সম্পর্কের সূচনা করে, যেখানে দুজন মানুষ তাদের ভালোবাসাকে খোলা মনে গ্রহণ করে।

এমনকী, যদি আপনি ইতিমধ্যেই কোনও সম্পর্কে থাকেন, তবুও এই দিনটি আপনার সম্পর্ককে আরও মজবুত করে তোলার সুযোগ দেয়।

এতদিন যাকে বলতে পারেননি আজ এ সুযোগ হাতছাড়া না করে মন খুলে বলে দিন আপনার লুকানো ভালোবাসার কথা। আর যারা বলেছেন আগে তারাও বসে না থেকে আবার বলে ফেলুন। সকাল সকাল না হয় আরেকবার প্রপোজ করে অনুভূতি প্রকাশ করুন প্রিয়জনের কাছে।

যদি দিনটিকে বিশেষ করে তুলতে চান, তাহলে সঙ্গী বা পছন্দের মানুষকে কিছু সৃজনশীল উপায়ে প্রস্তাব দিতে পারেন। যেমন তার জন্য একটি বিশেষ সারপ্রাইজের পরিকল্পনা করা বা একটা সুন্দর জায়গা বেছে নিয়ে সেখানে তার সঙ্গে সময় কাটানো। 

তাকে আংটি বা উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া অথবা প্রেমপত্র দিয়ে প্রেম নিবেদন করা যেতে পারে।

এস/  আই.কে.জে



প্রপোজ ডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250