বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

সদ্য ভূমিষ্ঠ সব শিশুর নামে একটি গাছ লাগাবে সৌদির হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

প্রতীকী ছবি

সৌদি আরবের দাম্মামের মাতৃ ও শিশু হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুর নামে এখন থেকে একটি করে গাছ লাগানো হবে। এ নিয়ে ‘নেট জিরো’ নামের একটি জলবায়ু বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে হাসপাতালটির সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার (৩রা মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি সংবাদমাধ্যম  

সৌদির জাতীয় ও আঞ্চলিক পরিবেশ রক্ষায় এবং পরিবেশগত স্বাস্থ্য শক্তিশালী করার অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। হাসাপাতালটির অপারেশন প্রধান সাদ আল দোসারি বলেছেন, “এই স্মারকে সদ্য জন্ম নেওয়া ছাড়াও ডায়বেটিস, হার্টের সমস্যা এবং রক্তজনিত সমস্যায় ভোগা শিশুদের জন্য একটি করে গাছ লাগানোর কথা বলা হয়েছে।”

তিনি জানিয়েছেন, শিশুদের তালিকা এবং কার নামে কোথায় গাছ লাগানো হয়েছে সেই জায়গাটির একটি তালিকা তাদের দেওয়া হবে। এতে করে বড় হয়ে শিশুরা চাইলে দেখতে পারবে তাদের নামে কোথায় গাছ লাগানো হয়েছে।

আরো পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদির কঠিন শর্তারোপ

সৌদি আরবে গত কয়েক বছর ধরেই পরিবেশের বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো এ বছর সৌদি আরবও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে করে অনেক জায়গায় পানি জমে বন্যার সৃষ্টি হয়েছে। সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। সেখানেও সাধারণের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

এইচআ/ 

গাছ সৌদি হাসপাতাল শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250