শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির *** সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির *** বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই *** বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ *** যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী *** আর্জেন্টিনার হয়ে বিদায়ের আগে দেশে ফিরলেন মেসি *** ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ: ৭ শতাধিক আটক, বন্ধ মেট্রো-ইন্টারনেট *** কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা *** শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর *** বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

‘চ্যাটজিপিটিকে গুরু মানছে তরুণরা’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২রা মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরলভাবে বললে, একটু বয়স্করা চ্যাটজিপিটিকে গুগলের বিকল্প হিসেবে ব্যবহার করেন। যারা ২০ বা ৩০-এর কোঠায়, তারা এটা জীবনের পরামর্শদাতার মতো ব্যবহার করেন।’ তথ্যসূত্র বিজনেস ইনসাইডারের।

তিনি আরও বলেন, ‘আর কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা একে এমনভাবে ব্যবহার করেন, যেন এটা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম। তারা চ্যাটজিপিটিকে এমনভাবে সাজান, যেন এটি অনেক ফাইলের সঙ্গে সংযুক্ত থাকে, জটিল প্রম্পট মুখস্থ রাখেন বা আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখেন। প্রয়োজনে সেগুলো কপি পেস্ট করেন।’

অল্টম্যান জানান, অনেক তরুণ ব্যবহারকারী জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় চ্যাটজিপিটির সাহায্য নেয়। তাদের জীবনের প্রত্যেক ব্যক্তির সম্পর্কে এবং তাদের সঙ্গে কী কথা হয়েছে—এসবের পূর্ণ প্রেক্ষাপট চ্যাটজিপিটির থাকে।

ওপেনএআই নিজে কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে—এমন প্রশ্নে অল্টম্যান জানান, ‘আমাদের প্রচুর কোড চ্যাটজিপিটি লিখে দেয়।’ তবে নির্দিষ্ট করে কত শতাংশ কোড এআই লেখে, তা জানাননি তিনি।

এদিকে মাইক্রোসফটের কোডের একটি উল্লেখযোগ্য অংশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। তার মতে, মোট কোডের ২০ থেকে ৩০ শতাংশই এআই দিয়ে লেখা হয়েছে।

গত অক্টোবরে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, নতুন কোডের ২৫ শতাংশের বেশি এখন এআই দিয়ে লেখা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওপেনএআই এক প্রতিবেদনে জানায়, আমেরিকায় কলেজ শিক্ষার্থীরা চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার করেন।

পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে আসে, ২০২৪ সালে আমেরিকায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মধ্যে ২৬ শতাংশ স্কুলের কাজের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৩ শতাংশ।

স্যাম অল্টম্যানের সাক্ষাৎকারটি গতকাল সোমবার (১২ই মে) সিকোইয়া ক্যাপিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। তরুণরা কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেন—এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অল্টম্যান।

এইচ.এস/

চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিষ্টির পদত্যাগে তারেক রহমানের বার্তা কতটা কঠোর, সামনে যে পরীক্ষা বিএনপির

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৬

সাজানো মামলা প্রত্যাহার করুন, আখতারুজ্জামানকে মুক্তি দিন: জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

যাকে কাশ্মীরে নিহত বলেছিল ভারত, তাকে সাংবাদিকদের সামনে হাজির করল পাকিস্তান, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

Footer Up 970x250